জীবনধারাব্যক্তিগত কলামমতামত

হয়তো দোষটা আমারই: এক আত্মসমালোচনার গল্প

পরিবার, বন্ধু আর আপনজনদের দূরে সরে যাওয়ার পেছনে নিজের ভুল খুঁজে দেখার এক নীরব স্বীকারোক্তি

দূরে সরে যাওয়ার বাস্তবতা

এখন আমাকে অনেকেই পছন্দ করে না।
পরিবারে আমি আগের মতো জায়গা পাই না।
সিনিয়র ভাইয়েরা দূরে সরে গেছে।
বন্ধুরাও আর আগের মতো ডাক দেয় না। (হ্যা, হয়তো দোষটা আমারই)

একসময় যারা আমাকে ছাড়া চলতেই পারত না,
আজ তারা দিব্যি ভালো আছে- আমাকে ছাড়াই।

হয়তো দোষটা আমারই
এক আত্মসমালোচনার গল্প

বদলে যাওয়া সম্পর্কের গল্প

যারা আমার এলাকায় এলে অন্তত একবার মেসেজ দিত,
আমাকে ছাড়া আড্ডা দিত না,
চা খেত না-
আজ তারা আর ডাকে না।

সবকিছু বদলে গেছে।


হয়তো সত্যিটা এটাই-
সব কিছুর পেছনে একান্তই আমিই দায়ী।

আমার ভুল, আমার সিদ্ধান্ত,
আমার কিছু খারাপ আচরণ কিংবা অপরিণত চিন্তা,
হয়তো সেগুলোর ফলই আজকের এই দূরত্ব।


ভুল মানেই শেষ নয়

কিন্তু একটা কথা বুঝেছি-
জীবনে হারিয়ে যাওয়াটা শেষ নয়।
ভুল মানে শেষ হয়ে যাওয়া নয়।
ভুল মানে শেখার একটা কঠিন সুযোগ।


হ্যাঁ, হয়তো দোষটা আমারই

আজ আমি একা, হয়তো দোষটা আমারই।
কিন্তু এই একাকিত্ব আমাকে ভাবতে শিখাচ্ছে, নিজেকে বদলাতে শিখাচ্ছে।

আর একদিন হয়তো দোষটা আমারই ছিল, এটা স্বীকার করেই
আমি আরও ভালো মানুষ হয়ে ফিরে আসব।

হয়তো আজ তারা আমাকে ডাকে না-
কিন্তু একদিন আমি এমন একজন হব,
যাকে না ডাকলেও সম্মান করা যায়।

মুজিব আরএসএম
(একজন মানুষ, যে এখনও শিখছে)

হয়তো দোষটা আমারই
হয়তো দোষটা আমারই

হে একাকিত্ব! আমার নীরব সঙ্গী

সম্পর্কিত পোস্ট

একটি উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked *

Back to top button