স্থানীয় সংবাদ

নতুন নেতৃত্বকে এগোতে দেবে না যারা, তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে খুনিয়া পালং ইউনিয়ন ছাত্রদল

খুনিয়া পালং ইউনিয়ন ছাত্রদল তাদের নতুন, যোগ্য ও উদ্যমী নেতৃত্বকে সমর্থন করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনটি জানিয়েছে, যারা নতুন নেতৃত্বকে এগোতে বাধা দেয়, তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হবে

আগামী স্থানীয় সরকার নির্বাচন-কে সামনে রেখে খুনিয়া পালং ইউনিয়ন ছাত্রদল সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছে। সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্য থেকে প্রতিটি ওয়ার্ডে প্রার্থী নির্বাচন করা হবে, এবং যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তরুণ ছাত্রদল কর্মীরা আন্তরিক সহযোগিতা করবেন

ছাত্রদলের নেতা আতিক বলেন,

“কে কে হবেন আগামীর খুনিয়া পালং ইউনিয়ন এবং ৯ ওয়ার্ডের প্রার্থী, তা নির্ধারণ হবে যোগ্যতা ও সৎ মনোভাবের ভিত্তিতে। আমাদের বুকভরা সাহস নিয়ে মতামত দেওয়া হবে এবং যোগ্য প্রার্থীকে সমর্থন জানানো হবে।”
আতিকুর রহমান আতিক

সংগঠনটি আরও বলেছে, তাদের মূল লক্ষ্য হলো নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায়সংগত করা এবং নতুন নেতৃত্বকে এগিয়ে আসতে সহায়তা করা।

BartaNow - বার্তানাও

বার্তানাও: বিশ্ব সংবাদ, সহজ ভাষায়। খবর জানো, সংযোগে থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button