জাতীয়রাজনীতি

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রিসভার সদস্যবর্গকে নিয়ে পুনরায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

BartaNow - বার্তানাও

বার্তানাও: বিশ্ব সংবাদ, সহজ ভাষায়। খবর জানো, সংযোগে থাকো।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button